Header Ads Widget

ছিপছিপে এক পদ্য || প্রবীর মজুমদার

তুই তো আমার মনের কোনার
        ছিপছিপে এক পদ্য,
প্রশান্ত এক রক্ত গোলাপ
        ফুটল যেন সদ্য।
তুই তো আমার বিজন বেলার
        চিলতে অবকাশ,
মেঘের চাদরে সূর্য শিশু
        ছড়াল ঐ বিভাস।
তুই তো আমার অন্ত বিহীন
        যুক্তি বিহীন ইচ্ছে,
দিক হারানো নাও যেন আজ
        কূলের কাছে ভিড়ছে।
চড়াই ঠোঁটের খড় কুটোতে
        লেগে যেমন সোনা,
তুইও আমার প্রাণ হ’লি রে
        হ’লি স্বপন কণা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ