Header Ads Widget

কত পথ গেলে তবে পথের শেষ পাওয়া যায়? || প্রবীর মজুমদার


 

কত পথ গেলে তবে পথের শেষ পাওয়া যায়?
কত নীচে নামলে তবে উঁচুতে ওঠা যায়?
জানি না খুঁজি না সেই প্রশ্নের উত্তর
বন্দী নই রুদ্ধ ঘরে খোলা মনের দোর।

কত দূর পৌঁছে তবে দেখা ফিরে মনের ভুলে
কেন অবিরাম খোঁজা সুখ পাওয়া স্বস্তি ভুলে
জানি না খুঁজি না অচেনা সুখের সুর
স্বস্তির ঠিকানা মনের অন্তঃপুর।

পালিয়ে বেড়াই ভাবনা থেকে পালাই হিসাব থেকে
পালিয়ে বেড়াই পালিয়ে যাবার দৈনিক গ্লানির থেকে
পালিয়ে বেড়াই অন্তঃহীন ইঁদুর দৌড় থেকে
পালিয়ে বেড়াই পালিয়ে যাবার আহ্বান রেখে।

কতটুকু পেলে তবে চাহিদার শেষ হয়?
কেন দিন প্রতিদিন মূল্যবোধের অবক্ষয়?
জানি না খুঁজি না আকাশ ছোঁয়ার উপায়
অতীত আগামী গভীর শূণ্যতায়।


কত পথ গেলে তবে নিজেকে একা হয় মনে
জীবন ভর হন্যে হয়ে ছুটে চলা কী কারণে?
জানি না খুঁজি না একাকীত্বে ভয়
জীবনের সড়কে একলা চলতে হয়।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ