বিশৃঙ্খল হোক শব্দ মিছিল,
ছন্দেরো কোনো প্রয়োজন নেই;
অবসাদে স্নায়ু শিথিল,
কবিতার ভাষা প্রলাপ হবেই।
সহজ কথা তীব্র জটিল,
সাধ্য কী জটিলতা বুঝবার?
না বোঝাই বোঝার সামিল,
প্রলাপে বেহিসাবি কারবার।
সরল কি বোকাদের দলে?
আবিশ্বাস রাখি জটিলতায়,
মাথায় প্রশ্ন বাউণ্ডূলে
উত্তর নিরুদ্দেশ প্রলাপ-ভাষায়।
(স্বরবৃত্ত ছন্দ, (৪+৪) / (৪+৪+১))

0 মন্তব্যসমূহ