জলে থৈ থৈ,
আমি ভিজবই,
বৃষ্টিমুখর এই বিকেল বেলায়,
স্বপ্ন-শ্রাবণ,
ভাসবে এ-মন,
ভেজা ভেজা মেঘ-ভেলায়।
পুড়েছি কত কাল, আগুনে খরায়,
নাগরিক যক্ষ মেঘদূতের প্রতীক্ষায়;
ফেরারি মৌসুমি মাঝে মাঝে এস
এই কংক্রিট বনানীর গভীর স্থবির ঠিকানায়।
ধুষর সড়ক-জাল ব্যস্ত চাকা,
বন্দী জীবন টাচ-স্ক্রিনেতে রাখা;
খেরোর পাতারা যাক ভিজে যাক,
বেহিসেবী কাব্যের ছন্দ ভাষার ভরসায়।

0 মন্তব্যসমূহ